বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রায় ৪৬ লক্ষ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল ৫ টায় কোস্টগার্ড নাফ নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ডিঙি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ লক্ষ ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণ, পাচারকাজে ব্যবহৃত ডিঙি বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেঃ কমান্ডার সিয়াম-উল-হক।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি
![]()

