22 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার ৫

বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার ৫

বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার ৫

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. আকাশ (২৯) নামে এক বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ৭ আগস্ট) নগরীর ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকাশ নোয়াখালী সদরের ধর্মপুর চাঁদার বাড়ির মো. আবুল কাশেমের ছেলে। তিনি ডবলমুরিং থানার ঝর্ণপাড়া নবী চৌধুরী রোডের লিটনের ভাড়াঘরে থাকেন।

চট্টগ্রাম নগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনসংযোগ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এসব বাইসাইকেল চোরদের কাছ থেকে অল্প দামে সংগ্রহ করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!