25 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসচাপায় নানা-নাতনির মৃত্যু

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসচাপায় নানা-নাতনির মৃত্যু


বিএনএ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় মিম আক্তার (৪) ও তার নানা নাছির মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিম ও তার নানা নাছির চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে ওঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নাছির রাস্তার বিপরীতে পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিম। এ সময় তার নানা নাছিরও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও ) অরূপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নাছির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। সম্পর্কে তারা নানা-নাতনি বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ ও আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় নাছিরও মারা যান।

বিএনএনিউজ/রেহানা,ওজি/হাসনা


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ