22 C
আবহাওয়া
২:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

ফেনীতে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার


বিএনএ,চট্টগ্রাম: ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঁইয়াতে বেপরোয়া গাড়ি চালিয়ে আবুল কালাম হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। বাস চাপায় নিহত আবুল কালাম ফেনী জেলার দক্ষিণ নিয়াজপুর এলাকার বাসিন্দা।

রবিবার (৭ জুলাই) দুপুর দুইটার সময় ফেনী জেলার ফেনী মডেল থানার লালপুল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতার ঘাতক বাসচালক আরিফ হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মোঃ সেলিম হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকার বেকের বাজারে এক অটোরিক্সা পিছন দিক থেকে বেপরোয়া ও দ্রুত গতিতে আসা ‘সুগন্ধা কিং’ নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। পরে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় অটোরিক্সাতে থাকা ভিকটিম আবুল কালামসহ অপর একজন যাত্রী এবং একজন পথচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আঘাত প্রাপ্তদের দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং ভিকটিম আবুল কালাম চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত আবুল কালামের ছেলে বাদী হয়ে ফেনী জেলার দাগনভূঁইয়া থানায় ‘সুগন্ধা কিং’ বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম জানান ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঁইয়াতে বেপরোয়া গাড়ি চালিয়ে আবুল কালাম হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোঃ আরিফ হোসেনকে ৭২ ঘন্টার ভিতর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার মহিপাল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/নাবিদ,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু