28 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল

সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল


বিএনএ, ঢাকা : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার জজ মো. রেজাউল হক।

এই আদেশের ফলে আনিস আলমগীরের হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আলমগীরের আইনজীবী আসলাম মিয়া।

গত ১৪ই মার্চ আনিস আলমগীর কারাগার থেকে জামিনে মুক্তি পান।

গতবছরের ১৪ই ডিসেম্বর তাকে ঢাকায় একটি ব্যায়ামাগার থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

পরদিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ