বিএনএ, ঢাকা: আজ রোববার (৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) । বাংলাদেশ টেলিভিশনে তার রেকর্ড করা ভাষণ সম্প্রচার করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাষণে চরমোনাই পীর মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরছেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটানোর প্রস্তাবনা হাজির করেছেন।
বিএনএ/ ওজি
![]()

