23 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » UNRWA-কে তহবিল দিল নরওয়ে 

UNRWA-কে তহবিল দিল নরওয়ে 

জাতিসংঘের সংস্থা (The United Nations Relief and Works Agency for Palestine Refugees -UNRWA)

বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা (The United Nations Relief and Works Agency for Palestine Refugees -UNRWA)কে ২৬ মিলিয়ন ডলার পাঠিয়েছে নরওয়ে।

বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি) সকালে আলজাজিরা জানায়, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক্স-এ একটি পোস্টে বলেছেন যে তার দেশ জাতিসংঘের সংস্থাকে ২৬ মিলিয়ন ডলার পাঠিয়েছে।

ইসরাইলের পরামর্শে এক ডজনেরও বেশি দেশ গাজায় মানবিক সহায়তাকারী সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংস্থা UNRWA-এর জন্য তহবিল স্থগিত করেছে।  ইসরাইল ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়ার জন্য সংস্থার ১২ জন কর্মচারীকে অভিযুক্ত করার পরে ওই দেশগুলি তহবিল স্থগিত করে।

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান বিথ টিভিনেরেম একটি অফিসিয়াল বিবৃতিতে বলেন, “গাজার মানুষ ক্ষুধার্ত। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। যুদ্ধের সমস্ত প্রভাবের পাশাপাশি, অনেকে সংক্রামক রোগে এবং স্বাস্থ্যসেবার অভাবের কারণে মারা যাচ্ছে। ইউএনআরডব্লিউএ-এর প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ”।

বিএনএ,UNRWA,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স