27 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » একদিনে করোনায় মৃত্যু ৪৩, শনাক্ত ৮৩৫৪

একদিনে করোনায় মৃত্যু ৪৩, শনাক্ত ৮৩৫৪

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ায় ৪৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে ১৫ জন ঢাকার, ১১ জন চট্টগ্রামের, ২ জন রাজশাহীর, ১৩ জন খুলনার, ১ জন রংপুরের ও ১ জন ময়মনসিংহের।

এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬৭০ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ