32 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ডা. মুরাদকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার

ডা. মুরাদকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার


বিএনএ, জামালপুর : প্রতিমন্ত্রীর পদ হারানোর পর এবার জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদও হারালেন ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  জেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট বাকী বিল্লাহ বলেন, মুরাদ হাসানকে বহিষ্কারের সিদ্ধান্তের চিঠি রাতেই কেন্দ্রে পাঠানো হবে। তবে তার প্রাথমিক সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের নেই। এ সিদ্ধান্ত কেন্দ্র থেকেই নিতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সামাজিক যোগযোগ মাধ্যমে অশ্লীল ও আক্রমণাত্মক বক্তব্যের প্রেক্ষিতে সোমবার রাতে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী