29 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ

চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ষোলশহর এলাকায় খালে পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে ওই শিশুকে উদ্ধারে ঘটনাস্থলে গেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ  বলেন, বিভিন্ন জিনিস কুড়াতেছিল দুই শিশু। পানিতে একটি বড় বোতল ভাসতে দেখলে তারা খালে নেমে তা উঠাতে যায়। এসময় এক শিশু উঠে আসলেও অন্য শিশুটি আর উঠতে পারেনি। এটি গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ঘটে। আমরা আজ দুপুরে খবর পেয়ে এখানে এসেছি।

তিনি আরও বলেন, বায়োজিদ এবং আগ্রাবাদ স্টেশন থেকে দুইটা উদ্ধারকারী টিম এসেছে। এখানে অনেক ময়লা। সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। ময়লা সরানোর পর পরই উদ্ধার অভিযান শুরু হবে। উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করবো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল