27.5 C
আবহাওয়া
১:১৭ পূর্বাহ্ণ - জুলাই ২৮, ২০২৬
Bnanews24.com
Home » দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ

দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ


বিএনএ, ঢাকা: রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।এর মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের জানান, তদন্তে অন্য দলের নাম এলে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৫ অক্টোবর চিফ প্রসিকিউটর জানান, চলতি সপ্তাহের মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তারই ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তা (আইও) নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ