22 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া গেছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া গেছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বিএনএ ডেস্ক: সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। এর আগে দুপুর পৌনে ২টার দিকে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, রাষ্ট্রপতি তার পারিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া গেছেন। বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার যাত্রা শুরু করেন তিনি।

রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মতর্কাবৃন্দ। রাষ্ট্রপতি হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন।

সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু