27 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু


 রাঙামাটি প্রতিনিধি:  পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ জুন)  দুপুরে রাঙামাটি শহরের তবলছড়ি অফিসার্স কলোনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বজ্রপাতসহ বৃষ্টির সময় তিনি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম- ডালিয়া দেওয়ান (৪০)। তিনি শহরের তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর বলেন, দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখি তিনি মৃত্যুবরণ করেছেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ