27 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটির ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ

রাঙামাটির ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ


বিএনএ, রাঙামাটি: হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি শহরের সৌন্দর্য রক্ষায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন রাঙামাটি পৌরসভা। রোববার (৭ মে) দুপুরে পূর্বের ঘোষণা অনুযায়ী অভিযান পরিচালনা করেন পৌরসভা কর্তৃপক্ষ।

জানা গেছে, অভিযানে শহরের ফুটপাত দখল করে রাখা ভ্যানগাড়ি ও অস্থায়ীভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রধান সড়ক ও বাজারের দুইপাশে গাড়ি না রাখতে মাইকিং করা হয়। সম্প্রতি শহরের ফুটপাত দখলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা ও যানজট দেখা দেওয়ায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।

অভিযানের নেতৃত্ব দেওয়া রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটিকে যানজট মুক্ত রাখতে আমাদের এই অভিযান। আমরা রাস্তার দুইপাশে যেসকল ভাসমান দোকান ও ভ্যানগাড়ি রেখে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেগুলো উচ্ছেদ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে পৌরসভার মূখ্য নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মুহাম্মদ ইনামুল হাছান, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ