28 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ‘‘জ্বালানি তেলের দাম প্রয়োজনে বাড়ানোর চিন্তা করবে সরকার’’

‘‘জ্বালানি তেলের দাম প্রয়োজনে বাড়ানোর চিন্তা করবে সরকার’’


বিএনএ,ডেস্ক :  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

সংসদে দেওয়া তথ্যে তিনি আরও জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল-১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এ ছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রল ১৬ হাজার টন।

এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রল আমদানি করা হবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ