বিএনএ,ডেস্ক : ভোলায় জামায়াতে ইসলামীর পৌরসভা মহিলা কর্মী সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন।
সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এর আগে, রোববার রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ।
জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান,ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করায় ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”
বিএনএ/ওজি
![]()

