26 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইজিবাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ইজিবাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনায়

মাদারীপুরে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নানীর কোল থেকে ছিটকে পড়ে আফরা নামে ৭মাসের শিশুর মৃত্যু ঘটেছে।এ সময় আফরার নানিসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরা সদর উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে ও আহত নানি ফিরোজা বেগম (৫৫) কালকিনির কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাত মাসের নাতনি আফরাকে সঙ্গে নিয়ে কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে সদর উপজেলার তালতলার দিকে আসছিলেন নানি ফিরোজা বেগম।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই আফরার মৃত্যু হয়।
বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ