27 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক

রফিকুল ইসলাম মাদানী

বিএনএ, ঢাকা : ‘রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোণা থেকে আটক করেছে র‌্যাব। বুধবার (৭ এপ্রিল) নেত্রকোণার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব। আটকের পর তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাবের মুখপাত্র কমান্ডার আল মইন বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হওয়া সহিংসতার প্রেক্ষিতে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ‘রাষ্ট্রবিরোধী’, ‘উস্কানিমূলক’ বক্তব্য দিয়ে আসছেন বেশ কিছুদিন ধরেই। সেসব বক্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে।

হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন রফিকুল ইসলাম মাদানী- রয়েছে এমন অভিযোগ। এর আগেও ওয়াজের নামে অন্য ধর্ম ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এর আগে মোদি বিরোধী বিক্ষোভে গত ২৫শে মার্চ শাপলা চত্ত্বর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ