বিএনএ,বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আজ রাতেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি শুরু হবে। এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সরাসরি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য হবে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া।
শনিবার (৭ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে তাশ নিউজ জানিয়েছে, বেসেন্ট অভিযোগ করেন, ইরান সামরিক পরাজয়ের পর এখন অর্থনৈতিক যুদ্ধে নেমেছে। তেহরান বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে।
মার্কিন প্রশাসনের এমন আগ্রাসী অবস্থান এবং ‘ইতিহাসের বৃহত্তম বোমাবর্ষণ’-এর ঘোষণা পুরো বিশ্বকে এক নজিরবিহীন আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজ রাতটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বিশ্ব শান্তির জন্য এক অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।
বিএনএ/ওজি
![]()

