28 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে ৩ হাজার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে ৩ হাজার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা


বিএনএ, ঢাকা: ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবারে (৭ মার্চ) অষ্টম দিনে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার, সামরিক যোগাযোগ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করছে। দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

এ দিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ