28 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু টার্গেটে রয়েছে মার্কিন-ইসরায়েলি জাহাজ— ইরান

হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু টার্গেটে রয়েছে মার্কিন-ইসরায়েলি জাহাজ— ইরান


বিএনএ, বিশ্বডেস্ক :  হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো এই প্রণালি দিয়ে অতিক্রম করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা যায়, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন,  চলমান যুদ্ধের কারণে প্রণালিতে জাহাজ চলাচল কমে গেছে। যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, তবে তার নিরাপত্তার দায়িত্ব নিজেই বহন করবে।

তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, আমরা সেগুলোকে লক্ষ্যবস্তু করব।’

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে অন্তত ১০টি জাহাজে হামলার দাবি করেছে ইরানি বাহিনী। একই সময়ে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত ১২টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে।

জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ৪ মার্চ হরমুজ প্রণালি দিয়ে কোনো তেল বা রাসায়নিক ট্যাংকার পার হয়নি। তবে ৫ মার্চ দুপুরের দিকে কিছু জাহাজকে প্রণালির দিকে অগ্রসর হতে দেখা গেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ