30.9 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ডাক


বিএনএ, ঢাকা: নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে ফের অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ধর্মঘট ডেকেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।আগামীকাল (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পুনরায় ধর্মঘট শুরু হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন।

এ সময় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক শ্রমিকদল নেতা মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে এর আগে গত শনিবার থেকে সোমবার আট ঘণ্টা কর্মবিরতি পালন করে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এ সময় বন্দর থেকে আমদানি পণ্য চালান ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এমনকি বন্দর জেটিতে জাহাজ আনা-নেওয়া বন্ধ হয়ে যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ