বিএনএ, বিশ্বডেস্ক : ওমানে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় ১৪টি জাহাজও রয়েছে।
ইরান তেলের রাজস্ব ব্যবহার করে, বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর তহবিল সংগ্রহ করে এবং ইরানের অভ্যন্তরে দমন-পীড়ন জোরদার করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, তারা ইরানি তেল পরিবহনের জন্য ১৪টি জাহাজের সাথে যেকোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে, যার মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ দমনের পর এই আলোচনা শুরু হয়।
বিএনএ/ ওজি
![]()

