27 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

বিএনএ, ঢাকা: এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।

গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারি হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সহকারী হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা নাগাদ সময়ের মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।

আরিফ মোহাম্মদ জানান, ৫ ডিসেম্বর এক জরুরি বার্তায় তাকে ফিরতে বলা হয়। ৮ ডিসেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবে নাগাদ এখানকার সেবা কার্যক্রম চালু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।’

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা