31 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বায়ুদূষণের দায়ে ২০ইটাভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা

বায়ুদূষণের দায়ে ২০ইটাভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা

বায়ুদূষণ

ঢাকা: বায়ুদূষণ ও পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সারা দেশব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা-সহ ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, মঠবাড়িযা, পিরোজপুরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’টি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ২টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়।

যানবাহনের কালো ধোঁয়া ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৯টি যানবাহনের চালকদের সতর্ক করে। পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। খোলা নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এসব পদক্ষেপ অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট সূত্র জানিয়েছে ।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম