18 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি ‘সন্ত্রাসীদের’ আটক করে পুলিশে দেওয়া হবে: নিজাম হাজারী

বিএনপি ‘সন্ত্রাসীদের’ আটক করে পুলিশে দেওয়া হবে: নিজাম হাজারী


বিএনএ, ফেনী : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, ‘ফেনীতে অনতিবিলম্বে সন্ত্রাস বন্ধ না করলে বিএনপি অধ্যুষিত (রামপুর) এলাকায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নেবে এবং সন্ত্রাসীদের আটক করে পুলিশে দেওয়া হবে।  এ ছাড়া আমাদের কোনও উপায় নেই।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) পৌর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ করে তিনি এ হুঁশিয়ারি দেন।

নিজাম হাজারী বলেন, ‘জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসেবে আমারও। বিএনপির সবাই খারাপ সেটা আমি মনে করি না। মুষ্টিমেয় বিএনপি নেতাকর্মীর সন্ত্রাসী কর্মকান্ডে ফেনীর ১৭ লাখ মানুষ অতিষ্ঠ।’

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ। এতে দলের তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য দেন ও মতবিনিময় করেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় কমিটি ও বিভিন্ন উপকমিটি ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু