24 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইউট্যাবের নেতৃত্বে ড. ওবায়দুল-ড. মোর্শেদ

ইউট্যাবের নেতৃত্বে ড. ওবায়দুল-ড. মোর্শেদ


বিএনএ, ঢাকা : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিনগত রাতে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।

আগামী ৪৫ দিনের মধ্যে ইউট্যাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট ও মহাসচিব। একই সঙ্গে তাদেরকে নতুন দায়িত্ব দেয়ার জন্য ইউট্যাবের সদস্যদেরকে ধন্যবাদ জানান সংগঠনটির শীর্ষ দুই নেতা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে