27 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন কমিশনারদের পদত্যাগের গেজেট প্রকাশ

নির্বাচন কমিশনারদের পদত্যাগের গেজেট প্রকাশ

EC

বিএনএ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনারের পদত্যাগের গেজেট প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজমের সই করা পৃথক পৃথক গেজেট প্রকাশিত হয়।

প্রতিটি গেজেটেই কমিশনারের নাম উল্লেখ করে ৫ সেপ্টেম্বরে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং মহামান্য রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়। পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিছুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ অনুষ্ঠান করে সদ্য পদত্যাগ করা সিইসি কাজী হাবিবুল আউয়াল এক লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেই তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সাংবাদিকদের কোনও প্রশ্ন তারা নেননি। এমনকি একটি প্রশ্ন করা হলে তার উত্তর না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা