27 C
আবহাওয়া
১২:৪৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শাজাহান খান

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খানকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহান খান একজন মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় প্রথমে মুক্তিবাহিনী এবং পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

শাজাহান খান সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনএ, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা