25 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » নজরুল বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি

বিএনএ, নবি: রোটার‍্যাক্ট ক্লাব অব জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ জুলাই) এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সামিয়া জামান এবং সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম হৃদয়।

নব নির্বাচিত সভাপতি সামিয়া জামান বলেন, যেকোনো দায়িত্ব বা পদ পাওয়ার আনন্দের চেয়ে সেই দায়িত্বটি সফলভাবে পালন করতে পারা বেশি আনন্দদায়ক এবং গর্বের। আর সেই সফলতাই কেবল পদের মর্যাদা অটুট রাখে। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আত্ননিয়োগের মাধমে সবাইকে একসাথে নিয়ে ক্লাব যাত্রার একটি ইতিবাচক গতি ধরে রাখতে এবং সামনের বছরটি আরো বেশি ফলপ্রসূ করে তুলতে।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাইসুল ইসলাম জানান, ক্লাবের একঝাঁক তরুণ লিডারদের ক্রিয়েটিভ চিন্তাশীলতা ও অদম্য শক্তিকে কাজে লাগিয়ে ক্লাবকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই।

ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তানভির হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিশরুন ফারিয়া এবং কোষাধ্যক্ষ ফারিয়া ইসলাম দিশা।

বিএনএনিউজ/রোকন,বিএম

Loading


শিরোনাম বিএনএ