27.3 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ


বিএনএ, ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণে  তিন শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে দগ্ধ অবস্থায় ওই তিন শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজ চলার একপর্যায়ে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত তিন শ্রমিকের চিকিৎসা চলছে। তাদের মধ্যে রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ