18 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে সাড়ে ১৬ লাখ টাকার অনুমোদনবিহীন সয়াবিন তেলসহ আটক ২

ফেনীতে সাড়ে ১৬ লাখ টাকার অনুমোদনবিহীন সয়াবিন তেলসহ আটক ২

ফেনীতে সাড়ে ১৬ লাখ টাকার অনুমোদনবিহীন সয়াবিন তেলসহ আটক ২

বিএনএ, ফেনী: ফেনীর বিসিকে ৮ হাজার ৫শ ৬৮ লিটার বিএসটিআই এর অনুমোদন বিহীন সয়াবিন তেলসহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় দুইজনকে আটক ও তেল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান (রেজিঃ নং- চট্ট মেট্রো ট ১১-৯৫৩০)টি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।রোববার (৬ মার্চ)  সকালে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মৃত হাসি মিয়ার ছেলে শাহজাহান ৪১ ও কক্সবাজারের উখিয়া উপজেলার সর্দার বিল এলাকার হাসিনুর আহমদের ছেলে মোঃ ইসমাইল(৩২),

জব্দকৃত তেলের বাজার মূল্য ষোল লক্ষ চুয়ান্ন হাজার বিশ টাকা। আটককৃতরা জেলা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন কক্সবাজার থেকে এই তেলগুলো ভারত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিসিক রাস্তার কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ কার্টুনে,৮৫৬৮ লিটার সরকারি এবং বিএসটিআই  অনুমোদনহীন বোতলজাত  সয়াবিন তেল জব্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, উদ্ধারকৃত মালামাল ও কাভার্ড ভ্যানসহ আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু