25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

বিএনএ, ডেস্ক: প্রেমের টানে লক্ষ্মীপুরের নাঈমকে বিয়ে করেছেন ফিলিপাইনের তরুণী জোয়ান ডিগুসমান লেগুমবাই । নিজের জন্মভূমি ছেড়ে এবংধর্ম ত্যাগ করে প্রেমিক নাঈমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে আবদ্ধ হচ্ছেন তিনি।

বৃহস্পতিবার(৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমান। গত মঙ্গলবার নাঈমের বাড়িতে আসেন ফিলিপাইনের এ তরুণী।

মো. নাইমুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি মালেয়শিয়া প্রবাসী।

জানা যায়, নাইমুর রশিদ মালেশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে তার সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের আরনেসতা লেগুমবাই ও ইমেলদা লেগুমবাই দম্পতির মেয়ে জোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। আর সেই প্রেমের টানে নিজের ধর্ম বদলে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এই ফিলিপাইনের তরুণী। এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা।

নাঈম জানান, গত আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে আসেন বাংলাদেশে। নিজের এবং ওই তরুণীর বাবা-মায়ের সম্মতিতে তাকে বিয়ে করছেন। ছুটি শেষে আবার তারা মালেশিয়ায় ফিরে যাবেন।

এ নিয়ে গত ছয় মাসে প্রেমের টানে ভিনদেশি ৫ তরুণী এসেছেন লক্ষ্মীপুরে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ