31 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ আটক ২

টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ আটক ২


বিএনএ,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে এক লক্ষ পাঁচশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে র‌্যাব।এ ঘটনায় পলাতক রয়েছে দুজন।

বুধবার (৫ জানুয়ারী) সকালে হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল গ্রামের মোঃ শফিকের বসত ঘরের সামনে থেকে র‍্যাব অভিযান চালিয়ে মহিলাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে । আটকরা হলো – হ্নীলা ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে ওসিউর রহমান(৪৮) এবং আব্দুস সাত্তারের মেয়ে আয়েশা খাতুন(৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান, আটককৃত ব্যক্তিদের দেখানো মতে এক লক্ষ পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। র‍্যাবের আভিযানিক একটি দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অপর দুই মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।   ্র্র

আবু সালাম আরো জানান , আটক ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্য তাদের হেফাজতে রেখেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন ,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম