26 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ফাইনালে সাইফ স্পোটিং ক্লাব

ফাইনালে সাইফ স্পোটিং ক্লাব

ফাইনালে সাইফ স্পোটিং ক্লাব

বিএনএ, স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করল সাইফ স্পোটিং ক্লাব। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দল দুইটি মুখোমুখি হয়।

পুরা খেলায় আধিপত্য বিস্তার করে খেলে সাইফ স্পোটিং ক্লাব। তার ফলও পায়। খেলার ৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সাইফকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। দূরপাল্লার শট নিয়েছিলেন সাইফের উজবেকিস্তান মিডফিল্ডার সিরাজুদ্দীন। কিন্ত গোলবারে লেগে বল ফেরত আসে। প্রথমার্ধ খেলা শেষ হয় ১-০ গোলে। ৭১ মিনিটে কেনেথের শটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। আরিফুলের ক্রস থেকে দলকে দ্বিতীয়বার উল্লাসে মাতান এই নাইজেরিয়ান। টুনামেন্টে এটি ক্যানেথের পঞ্চম গোল।  খেলার একেবারে শেষ মুহূর্তে সতীর্থের বাড়ানো বলে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান আরও বাড়ান আরাফাত।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে টুর্নামেন্টের সেরা দুই দল বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে