27 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তান থেকে গাজীপুর যাবে বিআরটিসির এসি বাস

গুলিস্তান থেকে গাজীপুর যাবে বিআরটিসির এসি বাস

গুলিস্তান থেকে গাজীপুর যাবে বিআরটিসির এসি বাস

বিএনএ, ঢাকা: ঢাকার গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) পথ ব্যবহার করে নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) শীততাপ নিতন্ত্রিত (এসি) বাস এই রুটে চলাচল করবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটি রুটে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
আগামীকাল এই পথ সম্প্রসারিত আকারে গুলিস্থান জিরো পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে শিববাড়ী পর্যন্ত যাতায়াত করবে।

গুলিস্থান-শিববাড়ী পথে স্টপেজগুলো হলো গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, বিমানবন্দর, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগড়া ও শিববাড়ী।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা