33 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল


বিএনএ, ঢাকা: চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

এ মামলায় গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় চলচ্চিত্র জগতে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ