বিএনএ, বিশ্বডেস্ক :চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ডেভিড পারডিউ দাবি করেছিলেন শি জিনপিংকে এমন প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের কোনো কথোপকথনের কথা তার জানা নেই। বরং রাষ্ট্রদূত চীনের পরিবর্তে তাইওয়ানের কথা বলে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে পরে চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দেওয়াকে ‘ভালো ধারণা’ হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীনের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের আইনে নিষিদ্ধ। দেশটির কাছে অস্ত্র বিক্রির কোনো প্রস্তাব বা পরিকল্পনাও নেই বলে জানিয়েছে দপ্তরটি।
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ রয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং দ্বীপটির কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র।
বিএনএ/ওজি
![]()

