21 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » তেলবাহী ট্যাংকার চাপায় গৃহবধূর মৃত্যু

তেলবাহী ট্যাংকার চাপায় গৃহবধূর মৃত্যু


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে তেলবাহী ট্যাংকার চাপায় ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোলে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (২৫) সে জেলার সদর উপজেলার রামহরিতালুক গ্রামের জাহের ওরফে সুমনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে জরুরী কাজে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যায় । ওই জায়গা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের কালাপোল এলাকায় পৌঁছলে সোনাইমুড়ী মুখি একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ওই গৃহবধূ পড়ে গিয়ে তেলবাহী ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখে এবং ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিএনএনিউজ/গিয়াস/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু