26.5 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - জুলাই ১৪, ২০২৬
Bnanews24.com
Home » জকসু নির্বাচনের তফশিল ঘোষণা, ২২ ডিসেম্বর ভোট

জকসু নির্বাচনের তফশিল ঘোষণা, ২২ ডিসেম্বর ভোট


বিএনএ, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়।

তফশিল অনুযায়ী জকসুতে আগামী ২২ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

জকসু নির্বাচনের তফশিল ঘোষণা দেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস, শীতকালীন ছুটি— সব বিবেচনায় নিয়ে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, সবকিছু মিলিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

এর আগে গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ