28 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পাউবো কর্মীদের ছুটি বাতিল

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পাউবো কর্মীদের ছুটি বাতিল

তিস্তার পানি

বিএনএ ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাশাপাশি তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাউবো বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সিকিমে ভারী বৃষ্টিতে তিস্তা নদীর চুংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এতে উজানে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

পাউবো আরও বলছে, তিস্তা পাড়ের এ পাঁচ জেলার ১২ উপজেলা প্রশাসন মাইকিং করে নদীতীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করেছে। একই সঙ্গে তাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি