24 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী আজ

বিএনএ, ঢাকা:  বীরশ্রেষ্ঠ  নূর মোহাম্মদ শেখের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ । ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদাতবরণ করেন এ সৈনিক।

১৯৭১ সালের মার্চে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যান নূর মোহাম্মদ। সেই মাসেই শুরু হয় মুক্তিযুদ্ধ। জাতির ক্রান্তিলগ্নে সবকিছু ছেড়ে তিনি যোগ দেন মুক্তিবাহিনীতে। এরপর একাত্তরের ৫ সেপ্টেম্বর তাকে অধিনায়ক করে একটি স্ট্যান্ডিং প্যাট্রল পাঠানো হয় যশোরের গোয়ালহাটি গ্রামে। উপস্থিতি টের পেয়ে পাকিস্তানের সেনারা তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে। শুরু হয় গুলিবর্ষণ। সহযোদ্ধাদের বাঁচাতে জীবনবাজি রেখে পাল্টা আক্রমণ করেন নূর মোহাম্মদ। একপর্যায়ে কামানের গোলার আঘাতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার মরদেহ উদ্ধার করেন সহযোদ্ধারা।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে জন্ম নেন। শৈশবেই বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেসাকে হারানোয় বেশি দিন পড়াশোনা করতে পারেননি। ১৯৫৯ সালে যোগ দেন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর)। ল্যান্স নায়েক পদে উন্নীত হয়ে ১৯৭০ সালে আসেন যশোর সেক্টর সদর দফতরে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে