যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকেউপজেলার মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।রানা প্রতাপ বৈরাগী (৪৩) কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।
স্থানীয়রা জানান, কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। এসময় একটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি রানা প্রতাপের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
ওসি রাজিউল্লাহ খান জানান, রানা প্রতাপের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বলা যাবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিএনএ/ওজি
![]()
