27 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে তিন বসতঘরে আগুন

বোয়ালখালীতে তিন বসতঘরে আগুন

বোয়ালখালীতে তিন বসতঘরে আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছনদণ্ডী গ্রামে জাকের হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কাঁচা বসতঘর ও তিনটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

স্থানীয়রা জানান, আগুনে বেগমা খাতুন, মো.সজীব, মো. লোকমান ও মো. ইমরানের বসতঘর পুড়ে গেছে। কোনো কিছু রক্ষা করা যায়নি। ঘরের সব মালামাল পুড়ে গেছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ