21 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে দুই আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

কক্সবাজারে দুই আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

কক্সবাজারে দুই আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

বিএনএ, কক্সবাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই দুইটি আসনে আওয়ামী লীগের হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া ২ জনসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে কক্সবাজার ৩ ও ৪ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এ ঘোষণা দেন।

তিনি জানিয়েছেন, সোমবার কক্সবাজার-৩ ও ৪ এবং রোববার কক্সবাজার-১ ও ২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, কক্সবাজার-৩ (সদর, ঈদগাও ও রামু) আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ৬ জনের মধ্যে ৪ জনের বৈধ, একজনের বাতিল এবং একজনের স্থগিত করা হয়েছে।

এতে বৈধ হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়ন পত্র। এই আসনটির ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী শামীম আহসান ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদের মনোনয়ন পত্র।

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে। অপর ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বৈধ করা হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগেসের মো. ইসমাইলের মনোনয়ন।

এ আসনে স্বতন্ত্র প্রার্থীর হওয়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে দায়ের করা মামলার বাদি মো. ইসহাকের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এর আগে রোববার যাচাই বাছাইকালে কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন আহমদসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনটি মনোনয়ন পত্র দাখিলকারী ১৩ জনের মধ্যে অপর ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে। কক্সবাজার-২ আসনের ৭ প্রার্থীই মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু