22 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির জোটে থাকছে না এনসিপি!

বিএনপির জোটে থাকছে না এনসিপি!


বিএনএ, ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কীনা এমন সংশয় –সন্দেহ রয়েছে দেশের মানুষের মধ্যে। সংসদ নির্বাচনের আগে জামায়ত ইসলামী এবং ৮টি ইসলামপন্থী দল ‘গণভোট’ দাবি করায় এই সংশয়-সন্দেহ ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

YouTube player

ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়নি দলের অন্তত ১২ জন হেভিওয়েট নেতার। ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক চাকসু ভিপি চট্টগ্রাম -৫ আসনের প্রার্থী এস এম ফজলুল হক, চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবার বাদ পড়েছেন।

এছাড়া, দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী— এ তালিকায় স্থান পাননি।

মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাজ্জাদ হোসেন লাভলু ও চট্টগ্রাম চট্টগ্রামের সিতাকুন্ডে আসলাম চৌধুরীর সমর্থকরা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ সমাবেশ ও সহিংসতা হচ্ছে সারাদেশে। সব মিলিয়ে একটি অস্থির সময় পার করছে বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাছাইয়ে বাদ পড়া অনেকের সঙ্গে দলের চেয়ারপার্সনের বনিবনা না হওয়া, যেমন রুমিন ফারহানা, ঋণ খেলাপি হওয়ায় যেমন আসলাম চৌধুরী, সন্ত্রাসী কর্মকান্ড ও ঋণ খেলাপি হওয়ায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বাদ পড়েছেন। এছাড়া বয়সজানিত কারণ, বির্তকিত কর্মকান্ড চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের সুনিদিষ্ট অভিযোগে অনেকে মনোনয়ন দেয়া হয়নি।

সূত্র জানায়, ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যেকিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি। তবে বিএনপির এই নির্বাচনী জোটে থাকছে না কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে, রংপুর ৪ (কাহালু–নন্দীগ্রাম) থেকে সদস্য সচিব আখতার হোসেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) থেকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, কুমিল্লা- ৩ (মুরাদনগর) থেকে অর্ন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া নির্বাচন করবেন।

এছাড়া কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে এনসিপির দক্ষিণাঞ্চল মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড়-১ (পঞ্চগড়-তেতুলিয়া- অটোয়ারী) আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসুম (কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে চাদঁপুর ৫ (হাজীগঞ্জ) অথবা ঢাকা ১৮ (বিমানবন্দর উত্তরা) আসন থেকে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীররুদ্দীন পাটওয়ারী, নরসিংদি-২ আসন থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, , সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-১৭ (গুলশান) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

বিএনপি’র ঘোষিত ২৩৭ আসনের তালিকা পর্যবেক্ষণ করে দেখা গেছে, লক্ষীপুর-১ (রামগঞ্জ) এবং ঢাকা-১৮ (বিমান বন্দর- উত্তরা) ছাড়া সব গুলো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে।
ফলে বিএনপির সঙ্গে এনসিপি’র আসন ভাগাভাগির যে গুঞ্জন কিছুদিন ধরে ছিল তা এখন শুধুই গুজবে পরিণত হয়েছে।

এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হচ্ছে না, রোববার এমন ইঙ্গিত দিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।‘শাপলা কলি’ প্রতীকের ব্যাপারে সম্মতি দিয়ে নির্বাচন কমিশন অফিস থেকে বের হয়ে তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী সমোঝতা তো হচ্ছে না বরং বৈরি সর্ম্পক তৈরি হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে চাঁদাবাজ বলে মন্তব্য করায় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, নাসীরুদ্দীন পাটওয়ারী গত পহেলা নভেম্বর যুবলীগ নেতা নয়ন ও বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির সঙ্গে বিএনপির জোট না হলেও জোটে স্থান পাচ্ছে, গণ অধিকার পরিষদ, গণফোরাম, নাগরিক ঐক্য, জাসদ (রব), এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন দলকে কিছু আসনে ছেড়ে দিবেন।

সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ