30 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনের দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনের দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনের দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়: পরিবেশ উপদেষ্টা

বিএনএঢাকা: নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান৷

সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি৷

উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন। তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। এখনও কিছু কিছু জায়গায় ফ্যাসিবাদের ভিত্তিমূল থেকে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন, সরকার সাংস্কৃতিক ও শিল্পকলা অঙ্গনে বাধা সমর্থন করে না। এসময় এক প্রশ্নের জবাবে, সরকার সেন্টমার্টিন এবং পর্যটন শিল্প একসাথে রক্ষা করতে চায়।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা