21 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সশস্ত্র হামলার দায়ে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ শনিবার (৪ অক্টোবর) এ খবর জানিয়েছে। খবর এএফপি।

ইরানের বিচার বিভাগ তাদের মিজান ওয়েবসাইটে জানিয়েছে, ছয়জন ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা, বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল। আজ ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় ও তাদের গ্রেফতারের সময় তাৎক্ষণিকভাবে দেশটির সরকার জানায়নি।

মিজান ওয়েবসাইটে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই পুলিশ কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর দুই সদস্যসহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বোমা তৈরি ও সেগুলো স্থাপন করা, খোররামশাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ