30 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘এম ভি ইকরাম’ জাহাজকে জাদুঘরে রূপান্তর করা হবে-মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী

‘এম ভি ইকরাম’ জাহাজকে জাদুঘরে রূপান্তর করা হবে-মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী

জিয়া-মোশতাকের উত্তরসূরীরাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

বিএনএ, নারায়ণগঞ্জ  : নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য এম ভি ইকরাম জাহাজকে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

বুধবার(৪আগস্ট) বিকালে  নারায়ণগঞ্জে  মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত  এম ভি ইকরাম জাহাজ সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের  সাম্ভাব্য স্থান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

 

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। এম ভি ইকরাম মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করে। পাকিস্তানি বাহিনীর এ জাহাজটি নৌকান্ডো বীর মুক্তিযোদ্ধারা অভিযান চালিয়ে ধ্বংস করেছিল। এ জাহাজটির ঐতিহাসিক গুরুত্ব অনেক।

 

তিনি আরো বলেন,  নৌ-কমান্ডো  বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা সংঘটিত ‘অপারেশন জ্যাকপট’  নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। প্রজন্ম থেকে প্রজন্মে যা নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করবে।

 

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন  কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

আজকের খবর, বিএনএ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ