27 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ফের হাসপাতালে বুদ্ধদেব গুহ

ফের হাসপাতালে বুদ্ধদেব গুহ

বুদ্ধদেব গুহ

বিএনএ ডেস্ক : শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছে সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। গত তিনদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের এই লেখক।গত এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নানা সমস্যায় ভুগলেন তিনি।
মঙ্গলবার (৩ আগস্ট) শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া তার লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে। প্রয়োজনে তাকে প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট ও কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব। সে সময় কলকাতার একটি হোটেলে কোয়ারেন্টাইরে থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৩৩ দিন পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের